About Bakolia High School

চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাকলিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত সুনাম ও সফলতার সাথে নিরলসভাবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদান করে আসছে। এই মহতী কাজে আমাদের রয়েছে অগণিত সুহৃদ ও অভিভাবকের মত একদল পরিশ্রমী, নিষ্ঠাবান, অভিজ্ঞ প্রশিক্ষনপ্রাপ্ত আত্মনিবেদিত শিক্ষক/শিক্ষিকা, সু-শিক্ষার উপযোগি নিজস্ব ক্যাম্পাস ও একাধিক বহুতল ভবন, খোলামেলা সুন্দর ও নিরাপদ পরিবেশ। দক্ষ প্রশাসন ও শিক্ষা বান্ধব ব্যবস্থাপনা পরিষদ। তা ছাড়া বছরের বিভিন্ন সময় অভিভাবক-শিক্ষক মত বিনিময় সভা, বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বনভোজন, বর্ষবরণ অনুষ্ঠান করা হয়। শিক্ষক-অভিভাবক মত বিনিময় সভায় যে কোন অভিযোগ ও পরামর্শ নিয়ে খোলামেলা আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষার্থীর উৎকর্ষ সাধনে উদ্যোগ গ্রহণ করা হয়। এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার, ব্যবস্থাপনা পরিষদ ও এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিগণ নানাভাবে সহযোগিতা করে আসছে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয়টি সব সময় আন্তরিক ও সচেষ্ট। অবস্থান : ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্র চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল (বড় কবরস্থান) এর পূর্ব পাশে বিদ্যালয়টি অবস্থিত। প্রশাসনিক কাঠামো : বাকলিয়া উচ্চ বিদ্যালয় একটি…

Message From The Chairman

সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। ঐতিহ্যবাহী বাকলিয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৬৯ সাল থেকে এই জনপদে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অত্র বিদ্যালয় বদ্ধপরিকর। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে এবং দক্ষ প্রধান শিক্ষকের নেতৃত্বে মেধাবী ও ক্ষ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি। অধ্যাপক মো. নুরুল আলম রাজু সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি (এডহক কমিটি) Read More

vc_image
অধ্যাপক মো. নুরুল আলম রাজু
সভাপতি
vc_image
আবু তাহের
বি এসসি, বি এড, এম এড
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

Message From The Principal (Acting)

জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোসহীন ও অবিচ্ছেদ্য। সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরিরর জন্য সুশিক্ষার বিকল্প নেই । শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধরা। যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদন্ডকে সামনে রেখে "জ্ঞানই আলো" নামে এই নীতিবাক্যকে মর্মমূলে ধারণ করে ১৯৬৯ সালে বাকলিয়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে জ্ঞান-বিজ্ঞানের স্রোতধারায় জাতি হিসেবে বিশ্ব আসনে আসীন হওয়ার প্রধান হাতিয়ার সুশিক্ষিত মানবসম্পদ। তাই মানবসম্পদের সৃষ্টিশীল বিকাশে এই শিক্ষপ্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী কঠিন বাস্তবতার নিরিখে শিক্ষার্থী তথ্য নতুন প্রজন্মকে প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। সার্বজনীন শিক্ষানীতির আলোকে, স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিবিড় পরিচর্যা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে “বাকলিয়া উচ্চ বিদ্যালয়” সর্বদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমূখী শিক্ষা, সহশিক্ষাকার্যক্রম ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহনের জন্য শিক্ষর্থীদের উৎসাহ প্রদানেও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বদ্ধকরিকর। ধর্মীয় মূল্যবোধ, মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণিজনসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশ্যা করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়নে গঠনমূলক সমালোচনাসহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য। আবু তাহের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাকলিয়া উচ্চ বিদ্যালয় সদস্য সচিব বিদ্যালয় পরিচালনা কমিটি (এডহক কমিটি) Read More

Current Admissions

স্নাতক (পাস কোর্স)

স্নাতকোত্তর (মাস্টার্স)

Graduate (Masters)

We are in Numbers at a glance

0

Student

0

Teachers

0

Staffs

News

All

Upcoming Events

All

There are no upcoming events at the moment..

Annual Performance Agreement